বাসাইল উপজেলা আ.লীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‍্যালি

মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল): হাজী মতিয়ার রহমান গাউজ সভাপতি এবং মির্জা রাজিক সাধারণ সম্পাদক হওয়ায় টাঙ্গাইলের বাসাইলে আনন্দ র‍্যালি করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

বুধবার (১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা আওয়ামী লীগ এ আয়োজন করে।

আনন্দ র‍্যালিটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাসাইল বাজার প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউজ, সাধারণ সম্পাদক মির্জা রাজিক, সহ-সভাপতি ফজল, যুগ্ম সম্পাদক জাদিদুর রহমান রোনু, সোহানুর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম তালহা, মোস্তফা খান রাজিব প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *