প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে রাতভর দলবেঁধে ‘ধর্ষণ’!

মো: নজরুল ইসলাম, ঝালকাঠি: ঝালকাঠিতে এক স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বাসা থেকে ডেকে নিয়ে রাতভর দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের পরপরই অভিযুক্ত তিন আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোডিংয়ে এ ঘটনা ঘটে।

থানা পুলিশ জানায়, শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়ুয়া ওই স্কুলছাত্রীর সাথে রনি নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্র ধরে তাদের পূর্ব পরিচিত প্রেমিকের বন্ধু রাব্বি স্কুলছাত্রীর মোবাইল ফোনে কল দিয়ে তার বাসা থেকে ডেকে এনে মোটর সাইকেলে তুলে শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোডিংয়ে আনে। সেখানে স্কুলছাত্রীকে রাতভর পালাক্রমে রাব্বি, রনি, নাছির ও খান বোডিংয়ের ম্যানেজার চাঁন মিয়া ধর্ষণ করে।

পরের দিন সোমবার সকাল ১০টায় মেয়েটি তার বাসায় ফিরে মায়ের কাছে ঘটনা জানায়। ঘটনা শুনে ছাত্রীর মা কান্নায় ভেঙ্গে পড়ে ও ঝালকাঠি সদর থানায় এসে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ সোমবার রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামী রাব্বি, নাছির, খান বোডিংয়ের ম্যানেজার চাঁন মিয়া ও প্রেমিক রনিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ১২ ঘন্টার মধ্যে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তিনজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *