ওমরাহ হজ করতে মক্কায় যাবেন মৌসুমী-ওমর সানী

ঢাকাই সিনেমার নন্দিত নায়িকা মৌসুমী। ভক্তরা ভালোবেসে তাকে প্রিয়দর্শিনীও বলে থাকেন। জনপ্রিয় এই নায়িকা গত জানুয়ারিতে অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে পেয়েছেন বিজয়ও।

নির্বাচন নিয়ে নানা বিতর্ক ও সমালোচনা এখনো চলমান। তবে বিজয় ছিনিয়ে নিয়ে মৌসুমী ফিরেছেন কাজে। এরই মধ্যে অংশ নিয়েছেন একটি শুটিংয়েও।

এদিকে সম্প্রতি মায়ের শরীরটা ভালো যাচ্ছে না। সেই খবর শুনে মায়ের সঙ্গে দেখা করতে গত বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তিনি।

জানা গেছে, আগামী ২১ মার্চ দেশে ফেরার কথা মৌসুমীর। ফিরেই ২৩ মার্চ ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাওয়ার ইচ্ছা আছে তাঁদের পুরো পরিবারের।

মৌসুমীর বরাত দিয়ে তাঁর স্বামী চিত্রনায়ক ওমর সানী বলেন, ‘আমার শাশুড়ির শরীরটা ভালো যাচ্ছে না। মায়ের পাশে থেকে সময় দেওয়ার জন্যই মৌসুমী যুক্তরাষ্ট্রে গেছে। প্রথমে গিয়ে নিউইয়র্কে এক আত্মীয়ের বাসায় উঠবে। তিন–চার দিন থেকে আটলান্টায় তার মায়ের কাছে চলে যাবে।’

এই অভিনেতা জানান, মৌসুমী দেশে ফেরার একদিন পরই পুরো পরিবার ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাব ইনশাল্লাহ। তিনি বলেন, ‘আমার ছেলে ফারদিনের প্রথম বিবাহবার্ষিকীতে মক্কায় ওমরাহ পালন করব। এটি আমার ছেলের ইচ্ছাতেই হচ্ছে।’

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনয়শিল্পী দম্পতি ওমরসানী ও মৌসুমীর ছেলে ফারদীন এহসান স্বাধীন গত বছরের ২৬ মার্চ বিয়ের পিঁড়িতে বসেন।

জানা গেছে, ফারদীনের বধূ সাদিয়া রহমান আয়েশার গ্রামের বাড়ি কুমিল্লায় হলেও মা-বাবার সঙ্গে কানাডায় থাকেন। তার পড়াশোনা ও বেড়ে ওঠা সেখানেই। বিয়ের কয়েক মাসে আগে আয়েশা-ফারদীনের পরিচয়। এরপর বন্ধুত্ব ও ভালোলাগা। অবশেষে দুই পরিবারের সম্মতিতে চার হাত এক হয় তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *