এবার নোবেলকে ‘মৃত’ দেখাচ্ছে ফেসবুক

এবার আলোচিত-সমালোচিত তরুণ গায়ক মঈনুল আহসান নোবেলকে মৃত্যু দেখাচ্ছে ফেসবুক। তার ভেরিফায়েড পেজ নোবেল ম্যান’কে ‘রিমেম্বারিং’ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। সাধারণত কেউ মারা গেলে অ্যাকাউন্টটিতে এই নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়।

অন্যদিকে, নোবেল জানালেন, এটা বিভ্রান্তিকর। উল্টো তার পেজ থেকেই তিনি ‘রিমেম্বারিং’ থেকে বাঁচতে সহায়তা চাইলেন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি লেখেন, ‘‘আমার পেজে কিছুদিন যাবত ‘রিমেম্বারিং’ লেখা আসছে। এটা কেন হচ্ছে, কেউ বলতে পারবেন? যদি লেখাটা কেউ ঠিক করে দিতে পারেন তাহলে একটু জানান।’’
এরপর তিনি তার হোয়াটসঅ্যাপ নম্বর জুড়ে দিয়েছেন।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষজ্ঞ কামাল হোসেন রনি বলেন, ‌‘রিমেম্বারিং হওয়ার পর সেখান থেকে স্ট্যাটাস দিতে পারাটা চমকপ্রদ। প্রোফাইলে এটা সম্ভব নয়। তবে পেজটির বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ তাদের কী মেইল করেছে- সেটা দেখলে বিষয়টি বিস্তারিত বোঝা যাবে।’

এর আগে দেশের একাধিক শিল্পীর প্রোফাইল থেকে ফেসবুক ‘মৃত’ ঘোষণা করেছিল। পরে জানা যায়, অন্যদের করা রিপোর্টে এমনটা করেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *