ফেরদৌসের সঙ্গে ভারতে উড়াল দিচ্ছেন অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও অপু বিশ্বাস একসঙ্গে ভারতে উড়াল দিচ্ছেন মঙ্গলবার সকালে (২২ ফেব্রুয়ারি)।

আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অপু বিশ্বাস নিজেই।

আগামী ২৩ ফেব্রুয়ারি ভারতের আগরতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় বারের মতো ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। আর এ উৎসবে অংশ নিতেই ফেরদৌস-অপু বিশ্বাসের এই যাত্রা। সেখানে তাঁরা দুজনে পারফর্ম করবেন।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন,‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ অংশ নিতে ভারতে যাচ্ছি। সপ্তাহখানেক পর ঢাকায় ফিরব।এসেই রংপুরে একটি নতুন সিনেমা হল উদ্বোধন করার কথা রয়েছে। তাই দ্রুত ফিরতে হবে।

জানা গেছে, এ উৎসবে আরও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ ও ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

ফেরদৌস-অপু বিশ্বাস ছাড়াও সেই অনুষ্ঠানে থাকছেন জনপ্রিয় সংগীত শিল্পী মমতাজ বেগম,এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমীন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *