একসঙ্গে হাজির হচ্ছেন জেমস ও শাকিব খান

ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিরা ৫২ বছর আগে আমেরিকায় প্রতিষ্ঠা করেন কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) বা বঙ্গ সংস্কৃতি সংঘ। সংগঠনটির অধীনে ৪২ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে বহির্বিশ্বের সবচেয়ে বড় এ বাংলা ভাষাভাষী সম্মেলন।

সংগঠনের পক্ষ থেকে আগামী ১-৩ জুলাই যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গ সম্মেলন। সেই আয়োজনে পারফর্ম করবেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস ও তার ব্যান্ডদল নগর বাউল।

এর আগে গত ২৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে ‘মাছের ঝোল’ নামে একটি রেস্টুরেন্টে শুভেচ্ছা দূত হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান। ফলে এই সম্মেলন শাকিব খানও থাকছেন বলে জানা গেছে।

জেমস ও শাকিব খান ছাড়াও এবারের বঙ্গ সম্মেলনের আহ্বায়ক মিলন আওন জানিয়েছেন, এবার বলিউড, ঢালিউড ও টলিউডের একঝাঁক তারকা উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *