Home বিনোদন অবশেষে শপথ নিচ্ছেন অঞ্জনা, জানালেন নিজেই

অবশেষে শপথ নিচ্ছেন অঞ্জনা, জানালেন নিজেই

0
146

অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্য শিল্পী ও গুণী অভিনেত্রী অঞ্জনা সুলতানা।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত এই তারকা শিল্পী আগামীকাল বুধবার শপথ নেবেন।

আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে অঞ্জনা রহমান বলেন, প্রতিটি শিল্পীর সঙ্গে আমার সু-সম্পর্ক রয়েছে। তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এখন আমি তাদের জন্য কাজ করতে চাই। যদিও চলচ্চিত্র শিল্পী সমিতির কাজের পরিধি অতটা বড় নয়। তবুও সবাই মিলে চেষ্টা করবো শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করে যেতে।

গত নির্বাচন ঘিরে শিল্পীদের কারও কারও মধ্যে তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে। গুণী এই শিল্পী মনে করেন সবাইকে মিলে এর সমাধান করা উচিত। এছাড়া সাধারণ সম্পাদক পদ নিয়ে চলমান দ্বন্দ্ব আদালতে সমাধানের পর সব মতবিরোধ দূর করে সুন্দরভাবে সমিতির কাজ এগিয়ে নিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here