স্টাফ রিপোর্টার- রাজধানীর যাত্রাবাড়ীতে একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় রোস্তম আলী (৩৮) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১২ ফেব্রুয়ারী (শনিবার) আনুমানিক ভোর ৪ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন রোস্তম আলী।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ীর কাঁচাবাজার আড়তে সবজির ব্যবসা করতেন রুস্তম আলী। শুক্রবার সকালে ব্যবসায়ীক কাজে বেড়িয়ে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী পিকআপ তাকে ধাক্কা দেয়। এসময় মারাত্মক আহত অবস্থায় উপস্থিত জনতা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪টার দিকে সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েন রুস্তম আলী। তার অকাল মৃত্যুতে মৃত্যুতে পুরো পরিবারে শোকের ছায় নেমে এসেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।
