শেষ হলো তানিন তানহার ‘ফাইনালি শুটিং ডান’

সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে মিডিয়া গলির ব্যানারে নির্মিত একক নাটক ‘ফাইনালি শুটিং ডান’র শুটিং। এটি রচনা ও পরিচালনা করেছেন জিয়াউর রহমান জিয়া।

সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘ফাইনালি শুটিং ডান’। নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তানিন তানহা। সাথে ছিলেন জামসেদ শামীম।

তানিন তানহা নজর২৪ কে বলেন, “ফাইনালি শুটিং ডান” একটি জনসচেতনামূলক নাটক। ইদানীং দেখা যাচ্ছে দুষ্ট চক্র তাদের অপরাধ সম্পাদনার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা সহজে পৌঁছে যায় সাধারণ জনগনের কাছে। যার দরুন আমরা প্রতিনিয়ত বিভিন্ন অপরাধের চিত্র পত্র-পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই। আর নির্মাতা এই বিষয়টি নিয়ে সচেতনা বাড়াতেই নির্মাণ করেছেন নাটকটি। যাতে উঠে আসবে সমাজের অসামাজিক অসঙ্গতির চিত্র। সচেতন হবে সাধারণ জনগণ। আশা করি দর্শক কাজটি দেখে তৃপ্তি পাবে সাথে সচেতন হবে।

নির্মাতা সূত্রে জানা যায়- “ফাইনালি শুটিং ডান” নাটকটি একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচার হবে শীঘ্রই।সামাজিক যোগাযোগমাধ্যমের সুস্থ ব্যবহার যাতে নিশ্চিত হয় সেই বার্তা দেয়ার চেষ্টা করেছি। কোনও অযোগ্য লোক যেন এটার অপব্যবহার করে মুখোশের আড়ালে থেকে সমাজ ও রাষ্ট্রের ক্ষতি না করতে পারে সেই বিষয়ে সাবধান করার চেষ্টা করেছি।

“ফাইনালি শুটিং ডান” নাটকটিতে আরো অভিনয় করেছেন মিলন ভট্টাচার্য্য, সূচনা শিকদার, আশরাফ কবির, বাদল, নূর জাহান, জ্যোতি, রাইসাসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *