Home প্রধান খবর শিল্পী সমিতির নির্বাচন বর্জন করলেন ডিএ তায়েব

শিল্পী সমিতির নির্বাচন বর্জন করলেন ডিএ তায়েব

0
179

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন বর্জন করেছেন অভিনেতা ডিএ তায়েব। তিনি কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সহ সভাপতি প্রার্থী ছিলেন।

তিনি ফেসবুকে তার ভেরিফায়েড প্রফাইল থেকে শনিবার (২৯ জানুয়ারি) ভোরে লিখেন, ভোর পৌনে পাঁচটা বাজে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনার ভোটের হিসাব মেলাতে পারছে না। এই নির্বাচন আমি বর্জন করলাম।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। সকাল ৯টা ১২ মিনিটে শুরু হয়েছিল ভোট গ্রহণ।

সমিতির ৪২৮ জন ভোটারের মধ্যে এবার ভোট দিয়েছে ৩৬৫। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। কাঞ্চন-নিপুণ, মিশা-জায়েদ।

দীর্ঘ অপেক্ষার পর শুক্রবার দিবাগত রাত পৌনে ৬টায় শিল্পী সমিতি নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।

প্রথমে কার্যনির্বাহী সদস্যপদে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এরপর পর্যায়ক্রমে সম্পাদকীয় পদে বিজয়ীদের নাম ঘোষণা করেন। পীরজাদা জানান, মিশা-জায়েদ পরিষদ থেকে ১১ জন এবং কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে ১০ জন নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। তিনি ভোট পেয়েছেন ২৪০টি। তিনি কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রার্থী ছিলেন।

দ্বিবার্ষিক (২০২২-২৪) মেয়াদের এই নির্বাচনে সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন ভোট পেয়েছেন ১৯১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেলেন ১৪৮ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান পেলেন ১৭৬ ভোট। একই পদের দাঁড়িয়ে নিপুণ পেলেন ১৬৩ ভোট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here