ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে গৃহবধূ গোপনাঙ্গে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ অভিযোগ উঠেছে স্বামী নেয়ামত উল্লাহ বাবুর (২৮) বিরুদ্ধে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) উপজেলার শিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের মা মাজেদা বেগম নবীনগর থানায় হত্যা মামলা দায়ের পর অভিযুক্ত ওই গৃহবধূর স্বামীকে গ্রেফতার করে গত শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে এ ঘটনায় স্বামীকে জেল হাজতে প্রেরণ করেন
জানা গেছে, কয়েক মাস আগে উপজেলার নোয়াগাঁও গ্রামের সরকার বাড়ির মো. ফরিদ মিয়ার ছেলে নেয়ামত উল্লাহ বাবুর সঙ্গে একই গ্রামের মো. হুমায়ুন সরকারের মেয়ের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে পারিবারিক কলহের কারণে তার বাবার বাড়িতে বসবাস করতেন।
বৃহস্পতিবার সে শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে আসলে স্বামীর অনুরোধে শ্বশুর বাড়িতে থেকে যান। পরে ওই রাতে শারীরিক সম্পর্ক করা কালে কৌশলে গোপনাঙ্গে বিষ ঢুকিয়ে দেন স্বামী নেয়ামত উল্লাহ বাবু। এরপর ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে অনবরত বমি করাসহ ছটফট করতে থাকেন ওই গৃহবধূ। স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সারা শরীরে বিষ ছড়িয়ে গেলে ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, এ ঘটনায় নিহতের মা মাজেদা বেগম বাদী হয়ে শুক্রবার (২১ জানুয়ারি) নবীনগর থানায় একটি হত্যা মামলা করেন। তিনি আরও জানান, পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার এজাহারনামীয় আসামি রিয়ামনির স্বামী নেয়ামত উল্লাহ বাবুকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
