Home দেশের খবর ঢাকা নাগরপুরে খালের ভাঙ্গনে সড়ক বিলুপ্তি পথে, জন দুর্ভোগ চরমে

নাগরপুরে খালের ভাঙ্গনে সড়ক বিলুপ্তি পথে, জন দুর্ভোগ চরমে

0
257

নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ঘূনিপাড়া খালের ভাঙ্গনের কারনে এলাকাবাসীর চলাচলের একমাত্র রাস্তা ভেঙ্গে যাওয়ায় জন দুর্ভোগ চরমে পৌঁচেছে।

ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ডের ৫ হাজার গ্রামবাসী ভাঙ্গা সড়কের কারনে উপজেলা সদরের সাথে যোগাযোগে প্রতিনিয়ত সমস্যায় মুখোমুখি হচ্ছে। গত ২০ বছর যাবদ ওই সমস্যা থাকলেও সমাধানে এগিয়ে কেউ এগিয়ে আসেনি।

জানাগেছে, ইউনিয়নের এ সড়কটি নির্মানের তদবরি চেষ্ঠায় বার বার র্ব্যথ হয়ে নবনর্বিাচতি ইউপি সদস্য মো. আরশেদ আলম নিজে ১৯৯৬ সনে এই ওর্য়াডরে মেম্বার থাকাকালিন অবস্থায় একাধিকবার এই সড়ক পরিমাপ-পরিকল্পনা করেও উপজেলা পিআইও অফসি ও উপজেলা এলজিইডি অফেিস দিয়েছিলেন কিন্তু এখনো এই সড়করে কোনো কাজ হয়নি। কোনো ইঞ্জিনিয়ার এখন র্পযন্ত আসে নাই।

এ বিষয়ে, ৬ নং ওয়ার্ড বাসন্দিা পিয়ারী খানম বলনে, আমাদরে বাড়িঘর প্রতিনিয়তই ভেঙ্গে যাচ্ছে। আমাদরে চলাচলরে জন্য রাস্তা নাই। কেও অসুস্থ হলে হাসপাতালে নওেয়া যায় না। একই এলাকার বাসিন্দা মো. লেবু মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের এই সড়কে প্রায় ২০ বছর ধরে এমনইে আছে। কেও এক টুকরি মাটিও ফেলেনি। এদিকে কেও খোঁজ নিতে আসেনি কেও।

দ্রুত সড়ক তৈরির আশ^াস দিয়ে সলিমাবাদ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. শাহীদুল ইসলাম খাঁন অপু বলেন, আমি এ রাস্তার বিষয়টির ব্যপারে অবগত আছি। তেবাড়িয়া বাজারে দক্ষিন পাশের আশরাফ সাহেবের স’মিল থেকে মুশুরিয়া পর্যন্ত সড়কটি বেহাল অবস্থায় আছে। তবে স্থানীয় সংসদ আহসানুল ইসলাম টিটু মহোদয়কে বলে যত দ্রুত সম্ভব সড়কটি নির্মান করার আশ্বাস দেন তিনি।

উল্লখ্যে, সাপ্তাহকি হাটরে দিনে এই সড়কের (তেবাড়িয়া-মুশুরয়িা) ব্যস্ততা বেড়ে যায় দিগুন। দুই ইউনয়িনরে সংযোগ এই সড়কে রয়েেছ একটি সরকারি প্রাথমকি বিদ্যালয় ও মসজিদ। এছাড়াও খালের এপার-ওপার যোগাযোগ স্থাপন করতে প্রতনিয়িত ব্যবহার হচ্ছে ঝুঁকপর্ূিণ বাশ-কাঠরে সেঁতু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here