Home বিনোদন সিয়াম-বুবলির নতুন মিশন শুরু

সিয়াম-বুবলির নতুন মিশন শুরু

0
237

বিনোদন ডেস্ক- সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী ও জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ প্রথমবারের মতো ওয়েব ফিল্মে জুটি বেঁধেছেন। তরুণ নির্মাতা রায়হান রাফীর ‘টান ওয়েব ফিল্মে দেখা যাবে এই জুটির রসায়ন। ইতোমধ্যে ঢাকার ভেতরেই শুটিং শুরু করেছেন তারা।

 

ওয়েব ফিল্মের গল্পে দেখা যাবে, অবনী-রাশেদ দুজনেই হৃদয়ের টানে পালিয়ে যায় দূরান্তে। টুনাটুনির সুখ-দুঃখের প্রেম বাস্তবতায় হঠাৎ ঘটে যায় এক বীভৎস দুর্ঘটনা। এরপর বের হয়ে আসতে থাকে অন্য এক অদ্ভুত গল্পের উপাখ্যান। সিদ্দিক আহামেদ ও রায়হান রাফির এমনই চিত্রনাট্যে নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র টান।

 

বুবলি বলেন, ‘ওয়েবে প্ল্যাটফর্মের জন্য এটাই আমার প্রথম কাজ। সিনেমার পরিচালক থেকে শুরু করে আমার সহশিল্পী, গল্প সব মিলিয়ে এটি একটি পরিপূর্ণ প্রজেক্ট। তাই কাজটি করতে রাজি হয়েছি। দর্শক নতুন ও ভালো কিছু দেখতে পাবে এই গল্পের মধ্য দিয়ে।’

 

পরিচালক রায়হান রাফি বলেন, ‘সিয়াম আমার বেশকিছু কাজ করলেও বুবলিকে নিয়ে এটা আমার প্রথম কাজ। তিনি অনেক এফোর্ট দিয়েছেন। টান সিনেমার গল্প নিয়ে কিছু বলার নেই। মুক্তি পেলে দর্শক নিজেই দেখে নিবে।’

 

প্রযোজক রেদওয়ান রনি বলেন, ‘নতুন বছরে চরকিতে অনেক চমক আছে। তার মধ্যে দারুণ গল্পের সিনেমার নাম টান। দর্শকদের এমন একটি কাজ উপহার পাচ্ছে দেখে ভালো লাগছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here