Home বিনোদন নোবেল পুরস্কার চান মোশাররফ করিম!

নোবেল পুরস্কার চান মোশাররফ করিম!

0
258

বিনোদন ডেস্ক- খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম নোবেল পুরস্কার চান, তবে সেটা ইব্রাহিম খালেদী হয়ে। ব্যাপারটা এখনও যাঁদের বোধগম্য হয়নি, তাঁদের জন্য বিষয়টি খোলাসা করা যাক। ২১ জানুয়ারি মুক্তির অপেক্ষায় থাকা ‘মুখোশ’ সিনেমাতে এমন সংলাপ বলেছেনমোশাররফ করিম।

 

রোববার সন্ধ্যায় সিনেমাটির টাইটেল গান প্রকাশ করা হয়। সে গানের একটি অংশে মোশাররফ করিমকে বলতে শোনা গেল, ‘আমি পুরস্কারটা চাই। নোবেল পুরস্কার। মাদাম তুসো জাদুঘরে আমার মূর্তি থাকবে। পৃথিবীর দেশে দেশে আমাকে নিয়ে গবেষণা হবে। আমি, ইব্রাহিম খালেদী!’

 

সিনেমাটিতে একজন খ্যাতিমান লেখকের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। আর, পরীমণি অভিনয় করছেন ক্রাইম রিপোর্টারের চরিত্রে। এবং জিয়াউল রোশান অভিনয় করছেন সিনেমার একজন সুপারস্টারের চরিত্রে। এ ছাড়া আরও অভিনয় করছেন আবুল কালাম আজাদ, রাশেদ অপু, প্রাণ রায় প্রমুখ।

 

মুখোশের টাইটেল সং গেয়েছেন কণ্ঠশিল্পী নোবেল। আব্রাহাম তামিমের কথায় এটির সংগীত আয়োজন করেছেন আহমেদ হুমায়ুন।

 

ইফতেখার শুভর লেখা ‘পেজ নাম্বার 44’ উপন্যাস অবলম্বনে মুখোশ সিনেমাটি ২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানে নির্মিত। আর এর পরিবেশনার দায়িত্বে রয়েছে কপ ক্রিয়েশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here