Home রাজধানী এনা বাসের সেই চালক আটক

এনা বাসের সেই চালক আটক

0
237

নজর২৪, ঢাকা- রাজধানীর খিলক্ষেত এলাকায় বিমানবন্দর সড়কে এনা পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে মাইক্রোবাসকে ধাক্কা দেয়ার ঘটনায় বাসটির চালককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও এনা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্লাহ এ তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চালককে মহাখালী বাস টার্মিনাল থেকে র‌্যাব আটক করেছে। বিস্তারিত ওনারাই জানাবেন।’

 

মঙ্গলবার সকালে রাজধানীর খিলক্ষেত এলাকায় এনা পরিবহনের একটি বাস রোড ডিভাইডার ভেঙে অন্য পাশে থাকা মাইক্রোবাসের ওপর পড়ে। এতে মাইক্রোবাসটির চালক আহত হন।

 

সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দর সড়কের লা মেরিডিয়ান হোটেলের পাশে এই দুর্ঘটনা ঘটে।

 

পরে খিলক্ষেত থানার এসআই রাসেল পারভেজ গণমাধ্যমকে বলেন, “মহাখালী থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি বেপরোয়া বাস রোড ডিভাইডার ভেঙে অপর পাশে চলে আসে। এ সময় বাসটি বিপরীতমুখী একটি মাইক্রোবাসের উপরে উঠে যায়। এ ঘটনায় মাইক্রোবাস চালক কিছুটা আহত হয়েছেন।”

 

দুর্ঘটনার পর ওই সড়কে কিছুটা যানজট তৈরি হয় বলে জানান পুলিশ কর্মকর্তা।

 

সোশাল মিডিয়ায় এ দুর্ঘটনার ছবি পোস্ট করে উদ্বেগ জানিয়েছেন অফিসগামী অনেকেই। এনা পরিবহন বাস কোম্পানির চালকদের ‘বেপরোয়া মনোভাব’ নিয়েও সেখানে ক্ষোভ দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here