Home প্রধান খবর জল্পনা-কল্পনার অবসান, সুখবর জানালেন ফারুকী নিজেই

জল্পনা-কল্পনার অবসান, সুখবর জানালেন ফারুকী নিজেই

0
249

বিনোদন ডেস্ক- গুঞ্জন আগে থেকেই ছিল, অবশেষে এলো ঘোষণা। মা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। অন্তর্জালে তিশার সঙ্গে ছবি প্রকাশ করে এই খবর জানিয়েছেন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

 

এক ফেসবুক স্ট্যাটাসে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।’

 

এই নির্মাতা সুখবর দেওয়া পোস্টে আরও যুক্ত করেছেন, ‘সন্তানের চোখে নিজের জন্ম হতে দেখা, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, এক অনির্বচনীয় অনুভুতিই আসলে। বেশ কিছুদিন ধরে তিশাকে এবং আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, তিশাকে কেনো কোথাও দেখা যাচ্ছে না? সে কেনো সবকিছুতে অনুপস্থিত? অনুপস্থিত কারন আমাদের জীবনে আরেকজন মানুষের উপস্থিতি।’

 

কিছুক্ষণ পরে অবশ্য একইভাবে মা হতে যাওয়ার খবর ফেসবুকে জানিয়েছেন নুসরাত ইমরোজ তিশা।

২০১০ সালে মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা ভালোবেসে বিয়ে করেন। চলতি বছরের ১৬ জুলাই এ তারকা দম্পতির দাম্পত্য জীবনের ১১ বছর পূর্ণ হয়েছে।

 

তবে এ বছরের শুরুতেই তাদের ঘরে নতুন অতিথি আসার গুঞ্জন শোনা যাচ্ছিল। এমনকি তিশাও কাজ থেকে বিরতিতে ছিলেন। সব জল্পনা-কল্পনাকে ছাপিয়ে অবশেষে আজ সুখবরটা দিয়েই দলেন ফারুকী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here