বিনোদন ডেস্ক- দুই বাংলার অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। তার সঙ্গে সময় কাটাতে পারলে সৌভাগ্যবান মনে করেন নিজেদের। ভক্তদের সেই সুযোগ এবার এসেছে হাতের নাগালে।
‘স্মৃতির আঙিনা’ শীর্ষক ক্যাম্পেইন চালু করেছে বার্জার লাক্সারি সিল্ক ইমালশন। যেখানে ভক্তরা তাদের প্রিয় মুহূর্তের ছবি শেয়ার করে আকর্ষণীয় পুরস্কারের সঙ্গে জিতে নিতে পারবেন জয়ার সঙ্গে দেখা করার সুযোগ।
এই ক্যাম্পেইনের সেরা তিন বিজয়ীর বাড়িতে যাবেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। এ ছাড়াও সেরা ২০ জন অংশগ্রহণকারী তাদের একজন করে অতিথি নিয়ে জয়ার সঙ্গে লাঞ্চ বা ডিনারের সুযোগ পবেন।
জয়া আহসান বলেন, ‘সৃজনশীলতা তুলে ধরাই স্মৃতির আঙিনা ক্যাম্পেইনের লক্ষ্য। এ ধরনের আয়োজনে যুক্ত থাকতে পেরে ভালো লাগছে। আশা করছি ক্যাম্পেইনে অংশগ্রহণকারীর সঙ্গে সুন্দর সময় কাটবে।’
এতে অংশ নিতে আগ্রহীদের ভিজিট করতে হবে smritirangina.bergerlse.com ওয়েবসাইটে। ছবি জমা দেওয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর।
এ ব্যাপারে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মহসিন হাবিব চৌধুরী বলেন, “দেয়ালে টাঙানো ফ্রেমবন্দী ছবি পুরো পরিবারকে উপস্থাপনের পাশাপাশি পুরানো দিনের সুখময় স্মৃতিগুলোও তুলে ধরে। ‘স্মৃতির আঙিনা’ ক্যাম্পেইন আমাদের মনের গহীনে থাকা প্রিয় মুহূর্তের কথা স্মরণ করিয়ে দেয় এবং সেগুলোকে আরও অর্থবহ করে তুলে। মানুষ এই ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে চমকপ্রদ পুরস্কার জেতার সুযোগ উপভোগ করবেন এমনটাই আমাদের প্রত্যাশা।”
