পাবনা সদর উপজেলায় সব ইউনিয়নেই হেরেছে নৌকা!

নজর২৪, পাবনা- চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাবনা সদর উপজেলায় সব ক’টি ইউনিয়নে নৌকার প্রার্থীদের ঐতিহাসিক ভরাডুবি হয়েছে। এতে স্বতন্ত্র প্রার্থীরা নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছেন।

 

রবিবার (২৬ ডিসেম্বর) ভোটগ্রহণ ও গণনা শেষে রাতে উপজেলা নির্বাচন কার্যালয়ে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।

 

বেসরকারি ফলাফলে পাবনা সদর উপজেলার দশটি ইউনিয়নের সবকটিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

 

এর মধ্যে মালিগাছা ইউনিয়নে ঘোড়া প্রতীকের প্রার্থী সৈয়দ মুনতাজ আলী , হিমায়েতপুরে মোটরসাইকেল প্রতীকের জাহাঙ্গীর আলম খান, দাপুনিয়ায় মোটরসাইকেল প্রতীকের ওমর ফারুক, আতাইকুলায় মোটরসাইকেল প্রতীকের শওকত হোসেন, চরতারাপুরে আনারস প্রতীকের সিদ্দিকুর রহমান খান, দোগাছিতে ঘোড়া প্রতীকের আলী হাসান, গয়েশপুরে আনারস প্রতীকের মোতাহার হোসেন মুতাই, সাদুল্লাপুরে মোটরসাইকেল প্রতীকের আব্দুল আলীম মোল্লা ও মালঞ্চিতে কবির আহম্মেদ বাবুকে বিজয়ী ঘোষণা করা হয়। তারা সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।

 

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চতুর্থ ধাপে পাবনার ১৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির ঘটনা ঘটেনি। নির্বাচন সুষ্ঠু করতে ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার মোতায়েনের পাশাপাশি বিজিবি, র‌্যাব, পুলিশের মোবাইল টিম, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই ফোর্স মোতায়েন ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *