দর্শকের সামনে আসার অনুমতি পেলেন সিয়াম-পূজা

বিনোদন ডেস্ক- সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বহুল প্রতীক্ষিত পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’। এখানে মূখ্য চরিত্রে আছেন সিয়াম আহমেদ। তার নায়িকা হিসেবে আছেন পূজা চেরি। এ জুটির তৃতীয় সিনেমাটি বিনা কর্তনেই সেন্সর ছাড়পত্র পেয়েছে।

 

রোববার (২৬ ডিসেম্বর) সেন্সর বোর্ডে প্রদর্শনের পর সিনেমাটিকে ছাড়পত্র দেয়া হয়েছে। অর্থাৎ দর্শকের সামনে আসার ক্ষেত্রে সিয়াম-পূজার আর কোনো বাধা নেই।

 

জানা গেছে, আলোচিত এই সিনেমাটি মুক্তি পাবে ৭ জানুয়ারি। শান নির্মাণ করেছেন এম রাহিম। এটি তার প্রথম পরিচালনা। এর আগে তিনি পোড়ামন ২ ও দহন সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে পরিচালক বলেন, ‘সেন্সর ছাড়পত্র পাওয়ায় দারুণ লাগছে। সিনেমার গল্পটি বেশ সেনসেটিভ। বোর্ড কীভাবে দেখে সেটা নিয়ে ভাবছিলাম। বোর্ড বিনা কর্তনে সেন্সর দিয়েছে। তাই সেন্সর বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

 

সত্য ঘটনাকে কেন্দ্র করে সিনেমার কাহিনি সাজিয়েছেন আজাদ খান। আজাদ খান বলেন, ‘শানের মতো পুলিশি অ্যাকশন সিনেমা এর আগে বাংলাদেশে হয়নি। যে ভাবনা নিয়ে শান নির্মাণ করতে চেয়েছিলাম, সিনেমাটি সেই ভাবনাকেও হার মানিয়েছে।’

 

এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিলম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।

 

সিনেমার মুখ্য চরিত্রে আছেন সিয়াম আহমেদ। তার নায়িকা হিসেবে আছেন পূজা চেরি। আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাসসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *