Home বিনোদন ‘সুশান্ত তোমায় মিস করছি’, আবেগঘন স্ট্যাটাস দিলেন সারা

‘সুশান্ত তোমায় মিস করছি’, আবেগঘন স্ট্যাটাস দিলেন সারা

0
112

বিনোদন ডেস্ক- গত বছরের জুনে নিজের ফ্ল্যাটে আ ত্মহ ত্যা করেন জনপ্রিয় বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুতে শোকাহত হোন পরিবার থেকে শুরু করে বন্ধু, সহকর্মী, ভক্তরা। দেড় বছর পরও তার মৃত্যু মেনে নিতে পারেনি কেউই। এখনও সুশান্তের ভক্তরা তার আ ত্মহ ত্যার পেছনে যারা দায়ী তাদের শাস্তির দাবি জানাচ্ছে।

 

সুশান্তের শেষ যাত্রায় যে কয়জন সহকর্মী পৌঁছেছিলেন তাদের মধ্যে অন্যতম সারা আলি খান। সুশান্তের সঙ্গেই ছিল বলিউডে এই অভিনেতার প্রথম ছবি। ২০১৮ সালের ৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিল সারা-সুশান্তের ‘কেদারনাথ’। বক্স অফিসে ভালোই ব্যবসা করেছিল ছবিটি।

 

গত মঙ্গলবার তিন বছর পূর্ণ হলো ‘কেদারনাথ’ সিনেমার। ছবির কিছু অংশ থেকে একটি ভিডিও তৈরি করে পোস্ট করেছেন সারা। পাশাপাশি সুশান্তের উদ্দেশে একটি মন খারাপের বার্তাও লিখেছেন তিনি।

 

সারা লিখেছেন, তিন বছর আগে আজকের দিনেই আমার স্বপ্ন সত্যি হয়েছিল। আমি একজন অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেছিলাম। আমার প্রথম ছবি মুক্তি পেয়েছিল। আমি শব্দে প্রকাশ করতে পারব না, এই ছবিটি আমার কাছে কতটা স্পেশাল। আমি আজ মনসুরকে (সুশান্ত) খুব মিস করছি। তার সাপোর্ট, নিঃস্বার্থ সাহায্য, গাইডেন্স এবং উপদেশের জন্যই ছবিটি এত সহজে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। সুশান্ত তোমায় আজীবন মিস করব।

 

কেদারনাথ ছবির শুটিংয়ের সময় থেকেই দুজনের প্রেম নিয়ে গুঞ্জন ছিল। এর পর রিয়া চক্রবর্তীর সঙ্গে সুশান্তের প্রেম শুরু হলে সারা-সুশান্ত প্রেমের কথা ধামাচাপা পড়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here