Home জাতীয় প্রধানমন্ত্রীকে কটূক্তি: আলালের বক্তব্য সরাতে নির্দেশ

প্রধানমন্ত্রীকে কটূক্তি: আলালের বক্তব্য সরাতে নির্দেশ

0
211

নজর২৪, ঢাকা- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের কটূক্তিপূর্ণ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দ্রুত সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

 

বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। বিটিআরসির চেয়ারম্যানকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

 

এর আগে বিষয়টি আদালতের নজরে আনেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

 

সুমন বলেন, ‘কটূক্তি করে যে বক্তব্য দিয়েছে এটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে সরানোর জন্য আদালতে ম্যানশন করি। আমার কাছে মনে হয়ছে এই ভিডিওটিও একটি সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়াবে। আদালত আমার বক্তব্যটি আমলে নিয়ে বিটিআরসিকে মুরাদ সাহেবের ভিডিওগুলোর সঙ্গে আলাল সাহেবের ভিডিওগুলোও সরানোর নির্দেশনা দিয়েছে।’

 

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেন ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের জনসংখ্যা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুরুদ্দীন আহমেদ ও বিজয় ৭১ হলের ফুয়াদ হোসেন শাহাদাত।

 

অভিযোগে উল্লেখ করা হয়, মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন যা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখতে পান। সরকার ও দেশের জনগণের জন্য বিষয়টি হেয়প্রতিপন্ন ও মানহানিকর। এ ব্যাপারে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here