Home আলোচিত রামপুরায় শিক্ষার্থীকে চাপা দেয়া বাসের হেলপার গ্রেপ্তার

রামপুরায় শিক্ষার্থীকে চাপা দেয়া বাসের হেলপার গ্রেপ্তার

0
220

নজর২৪, ঢাকা- রাজধানীর রামপুরায় একরামুন্নেসা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিনকে চাপা দেওয়া বাসের হেলপার চান মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) ভোরে রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, রামপুরায় বাসের ধাক্কায় একরামুন্নেসা বিদ্যালয়ের এসএসসির ফলপ্রত্যাশী মাঈনুদ্দিন নিহত হওয়ার ঘটনায় বাসচালকের সহযোগী (হেলপার) চান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

 

অন্যদিকে, ঘটনার পর ওই বাসচালক মো. সোহেলকে (৩৫) গণ পি টুনি দেন বিক্ষুব্ধা জনতা। ঘটনার পর সোমবার (২৯ নভেম্বর) দিনগত রাতে দেড়টার দিকে বাসচালক সোহেলকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় রামপুরা থানা পুলিশ। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

 

সোমবার রাত সাড়ে ১০টার দিকে রামপুরা বাজারে সোনালী ব্যাংকের সামনের রাস্তায় অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই প্রাণ যায় মাইনুদ্দিন নামের এক শিক্ষার্থীর।

 

মাইনুদ্দীন একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় বাবার ব্যবসায় সহযোগিতা করছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে রামপুরা বাজারে সোনালী ব্যাংকের সামনের রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। পরে বিক্ষুব্ধ জনতা অনাবিল পরিবহনের একাধিক বাসসহ অন্তত আটটি বাসে আগুন ও চারটি বাস ভাঙচুর করে। বিপুল সংখ্যক পুলিশ এসে রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here