মাগুরায় বিপুল ভোটে মেম্বার হলেন তৃতীয় লিঙ্গের কোকিলা

নজর২৪, মাগুরা: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের তৃতীয় লিঙ্গের কোকিলা খাতুন ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।

 

রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠেয় ভোটে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে বক প্রতীকে ২১১২ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রত্না বেগম মাইক প্রতীকে ১২৪৬ ভোট পেয়েছেন।

 

বিজয়ী হয়ে কোকিলা খাতুন জানান, তাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে সেই ওয়ার্ডবাসীর সব জনগণের প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

তিনি তৃতীয় লিঙ্গের মানুষ হয়েও ওয়ার্ডবাসী তাকে ভোট দিয়েছেন। তার স্বামী-সন্তান কেউ নেই, সংসারও নেই, এজন্য তার কোন পিছুটানও নেই। তৃতীয় লিঙ্গের মানুষ হয়েও প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে ৮৬৬ বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

 

কোকিলা খাতুন আরো জানান, তার সুখ-দুঃখ এলাকার জনগণের সাথে ভাগ করে নিতে চান। তিনি ইউনিয়ন পরিষদ থেকে যা পাবেন সেগুলো জনগণের মাঝে ভাগ করে দিবেন। তিনি সারাজীবন জনগণের পাশে থেকে জনগণের বিপদে-আপদে সব সময় শামিল হতে চান। এজন্য সবার নিকট তিনি দোয়া কামনা করেন।

 

উল্লেখ্য, সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ছিল ৭৪১৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *