Home বিনোদন নতুন বছর চ্যানেলের ঘোষণা দেব: মমতাজ

নতুন বছর চ্যানেলের ঘোষণা দেব: মমতাজ

0
175

বিনোদন ডেস্ক- লোকগানের সংগীতশিল্পী এবং জাতীয় সংসদ সদস্য মমতাজ বেগম সম্প্রতি ‘মা’ সিনেমায় প্লেব্যাক করেছেন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি।

 

অরণ্য আনোয়ার পরিচালিত এ সিনেমার গান ও অন্যান্য প্রসঙ্গে এক জাতীয় দৈনিকের সঙ্গে কথা বলেছেন মমতাজ। সাক্ষাৎকারটি তুলে ধরা হলো-

 

‘মা’ সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। কেমন হলো এবারের গানটি?

এটি মজার গান। গানের কথা, সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ‘নাচে খুশিতে মন আজ দিশেহারা/দুটি নয়নে ফুটেছে স্বপ্নতারা’- এমন কথার গানটি লিখেছেন মাহী। মুনতাসীর তুষারের সংগীত পরিচালনায় এর সুর করেছেন মাহাদী ও মুনতাসীর তুষার। সম্প্রতি চ্যানেল আইয়ের স্টুডিওতে এর রেকর্ডিং শেষ হয়েছে। কিছু গানের প্রতি অগাধ ভালোবাসা তৈরি হয়ে যায়। এটি ঠিক তেমনি একটি গান।

 

এর মধ্যে নতুন আর কী কী গান করেছেন?

রায়হান রাফির পরিচালনায় ‘দামাল’, মীর সাব্বিরের অনুদানের সিনেমা ‘রাতজাগা ফুল’, হাসিবুর রেজা কল্লোলের যৌথ প্রযোজনায় ‘বন্ধু’ সিনেমায় গান করেছি।

 

অডিও গান কম করছেন…

অডিও গানের ব্যস্ততা খুব একটা নেই। কিছু গান তৈরি আছে। সেগুলো মিউজিক ভিডিওসহ প্রকাশ হবে। আগের চেয়ে অডিও গান কম হচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠান গানের চেয়ে নাটককে প্রাধান্য দিচ্ছে। শিল্পীরা কেউ কেউ গান তৈরি করে নিজেদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করছেন।

 

ইউটিউব চ্যানেল নিয়ে কী ভাবছেন?

অধিকাংশ শিল্পী ইউটিউবের দিকে ঝুঁকছেন। ভাবছি, আমিও ইউটিউব চ্যানেল খুলব। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। নানা পরিকল্পনা চলছে। নতুন বছরে চ্যানেলের ঘোষণা আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here