Home জাতীয় চিকিৎসকদের বক্তব্য বিএনপির শেখানো: তথ্যমন্ত্রী

চিকিৎসকদের বক্তব্য বিএনপির শেখানো: তথ্যমন্ত্রী

0
110

নজর২৪, ঢাকা- খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে চিকিৎসকদের বক্তব্য বিএনপির শিখিয়ে দেওয়া বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

 

সোমাবর (২৯ নভেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

তথ্যমন্ত্রী বলেন, যেসব ডাক্তাররা খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বিবৃতি দিয়েছেন এবং সংবাদ সম্মেলন করেছেন তাদের বেশির ভাগই বিএনপির দলীয় রাজনীতির সঙ্গে জড়িত।

 

তিনি বলেন, বিএনপি যে বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যে শিখিয়ে দিয়েছেন সেই বক্তব্যই ডাক্তার সাহেবরা দিয়েছেন।

 

তিনি আরও বলেন, এখন বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতিটা বিএনপি নেতাদের কাছ থেকে তারা ডাক্তারদের মধ্যেও নিয়ে গেছেন, গতকালের বক্তব্যের মধ্য দিয়ে এটিও প্রমাণিত হয়েছে।

 

তথ্যমন্ত্রী বলেন, কাল আমি টেলিভিশনে দেখেছি জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার বিবৃতি দিয়েছেন। ড্যাবের দপ্তর সম্পাদক ফখরুজ্জামান স্বাক্ষরিত আরেকটি বিবৃতি ছিল। আরেকজন ডাক্তার কাল সংবাদ সম্মেলন করেছেন। এরা সবাই বিএনপির দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত এবং ড্যাবের শীর্ষস্থানীয় নেতা।

 

ডাক্তার সাহেব যেভাবে কথা বলেছেন, আমি তো ডাক্তার নই, তবে আমি কেমিস্ট। আমার বেসিক পড়াশোনা রসায়ন শাস্ত্রে। ডাক্তার সাহেব যেভাবে কথা বলেছেন, এটি শুধুমাত্র ইউকেতে চিকিৎসা আছে। আর জার্মানি ও ইএসএতে আছে। উনি ক্যাটাগরিক্যালি বলেছেন, ভারতে তো নেইই, সিঙ্গাপুর, ব্যাংককেও নেই।

 

এখন ইউরোপের অনেক মানুষ সিঙ্গাপুরে চিকিৎসা করতে আসেন উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, আমেরিকার অনেকেও সিঙ্গাপুরে চিকিৎসা করতে আসেন। সারা দুনিয়ার অনেক মানুষ ব্যাংককেও চিকিৎসা করতে আসেন। ডাক্তার সাহেব কীভাবে বললেন যে সেখানে অবশ্যই নেই, শুধুমাত্র তারেক রহমান যেখানে আছে সেখানে চিকিৎসা আছে? ইউকে, জার্মানি আর ইউএসএতে চিকিৎসা আছে? এ কথার মাধ্যমে ওনার বক্তব্যের মাধ্যমে এটি স্পষ্ট হয়েছে এ বক্তব্য যেগুলো গতকাল ডাক্তার সাহেবরা দিয়েছেন এগুলো বিএনপির শেখানো বক্তব্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here