Home ফিচার নটরডেমের শিক্ষার্থীর মৃত্যু: মতিঝিল-গুলিস্তান সড়ক অবরোধ

নটরডেমের শিক্ষার্থীর মৃত্যু: মতিঝিল-গুলিস্তান সড়ক অবরোধ

0
109

নজর২৪, ঢাকা- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

 

তারা ঘটনার সুষ্ঠু বিচার ও দোষী চালকের ফাঁ সি র দাবি জানাচ্ছেন। বিক্ষোভে কয়েকশ শিক্ষার্থী অংশ নিয়েছেন।

 

বুধবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা থেকে মতিঝিল-গুলিস্তান সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

মতিঝিল থানার ডিউটি অফিসার এস আই কলিমউদ্দিন বলেন, পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছে। দুর্ঘটনায় জড়িত গাড়ির চালককে আটক করা হয়েছে।

 

এর আগে আজ বুধবার দুপুর সাড়ে ১১টায় গুলিস্থান শপিং কমপ্লেক্সের সামনে সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন।

 

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন মিয়া বলেন, ‘আমরা এরই মধ্যে চালককে গ্রেপ্তার করেছি। ছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এটি শেষ হলে আমরা মামলা এবং অন্যান্য কার্যক্রম শুরু করব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here