মা হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া!

বিনোদন ডেস্ক- আমেরিকার পপ গায়ক নিক জোনাস এবং বলিউডের প্রথম সারির অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৮ সালে বিয়ে করেন দুই তারকা। তারপর থেকেই তাঁদের ইনস্টাগ্রাম, টুইটার প্রেমের রঙে রাঙা হয়ে উঠেছে। প্রেমের উদ্‌যাপনে ক্লান্তি নেই তারকা দম্পতির।

 

কিন্তু গত দু’দিন ধরে সেই প্রিয়ঙ্কা এবং নিকের বিয়ে ভাঙা নিয়ে কলরব উঠেছে দিকে দিকে। তবে সব কিছু উড়িয়ে দিয়ে নতুন খবরের আভাস দিলেন এ অভিনেত্রী। তার এ আভাসটুকুই যথেষ্ট অনুরাগীদের জন্য। বাকিটুকু তারা এমনিতেই ধারণা করে নিতে পারেন!

 

নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নিকের ‘জোনাস ব্রাদার্স ফ্যামিলি রোস্ট’। এই অনুষ্ঠানে জোনাস পরিবারের সদস্যরা একে অপরকে নিয়ে মশকরা করেন। প্রিয়াঙ্কা সেখানে তাঁর এবং নিকের বিয়ে নিয়ে বলেন, ‘‘লোকে তো ভাবে আমাদের সম্পর্কটি মানুষকে দেখানোর জন্য।’’

 

তিনি আরও যোগ করেন, ‘‘এই পরিবারে আমরাই একমাত্র দম্পতি, যাঁদের কোনও সন্তান নেই এখনও।’’ ইংরেজি ভাষায় সন্তান ধারণ করার ঘটনাকে বলা হয়, ‘‘উই আর এক্সপেক্টিং আ চাইল্ড।’’ ঠিক সেভাবেই ‘দেশি গার্ল’ বলেন, ‘‘উই আর এক্সপেক্টিং…’’ (অপূর্ণ বাক্য)।

 

তার এ অপূর্ণ একটি কথাই জল ঢেলে দিয়েছে সোমবার তৈরি হওয়া বিবাহ বিচ্ছেদের গুঞ্জনে। নেটিজেনদের ধারণা, দ্রুতই অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দেবেন প্রিয়াঙ্কা।

 

বিয়ের পরেই প্রিয়াঙ্কা তার স্বামী নিকের পদবি জুড়ে দিয়েছিলেন নিজের নামের পাশে। ইনস্টাগ্রাম, টুইটারে জ্বলজ্বল করছিল ‘প্রিয়াঙ্কা চোপড়া জোনাস’। আচমকাই সেই নামে পরিবর্তন দেখতে পাওয়া যায়। উধাও হয় ‘জোনাস’ এবং ‘চোপড়া’। তিনি ফিরে গেলেন কেবল নিজের নামে। নিজের পদবিও নেই সেখানে। ব্যস, বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত পেয়ে চিন্তায় অনুরাগীরা। সূত্র : আনন্দবাজার।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *