Home রাজধানী সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

0
101

নজর২৪ ডেস্ক- গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাস নির্ধারণের প্রজ্ঞাপন জারি করার দাবিতে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ডাকা আন্দোলনে হামলা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগ এই হামলা চালিয়েছে।

 

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা দেড়টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির শেষ পর্যায়ে দুই দফায় শিক্ষার্থীদের ওপর হামলা হয়৷

 

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, হামলার আগে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের বিরুদ্ধে রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ তুলে তর্ক বাধান৷ কথা-কাটাকাটির মধ্যেই লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা করা হয়৷

 

পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া চলে। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের মধ্যস্থতায় আন্দোলনরত শিক্ষার্থীরা আল্টিমেটাম দিয়ে রাস্তা ছাড়েন।

 

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শরিফ মোহাম্মদ ফরুকুজ্জামান বলেন, সায়েন্সল্যাব এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। শিক্ষার্থীরা দুপুর ২টার দিকে অবরোধ কর্মসূচি শেষ করে রাস্তা ছেড়েছেন। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here