Home বিনোদন অবশেষে সপরিবারে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়লেন ডিপজল

অবশেষে সপরিবারে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়লেন ডিপজল

0
230

বিনোদন ডেস্ক- কয়েক বছর আগে অসুস্থ হয়ে পড়লে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয় চলচ্চিত্রের ‘মুভিলর্ড’ খ্যাত ডিপজলকে। সুস্থ হয়ে দেশে ফেরার পর থেকে এই হাসপাতালে নিয়মিত স্বাস্থ‌্য পরীক্ষা করান তিনি। করোনা সংকটের কারণে গত দুই বছর সিঙ্গাপুরে যেতে পারেননি ডিপজল। অবশেষে শারীরিক পরীক্ষার জন‌্য স্বপরিবারে সিঙ্গাপুর গেলেন তিনি।

 

ডিপজলের সঙ্গে তার স্ত্রী, তিন ছেলে ও ছেলের স্ত্রী রয়েছেন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ঢাকা ত্যাগ করেন তারা।

 

এদিন ডিপজল তার ভেরিফায়েড ফেসবুকে একটি যৌথ ছবি পোস্ট করে লিখেন—‘পরিবার নিয়ে সিঙ্গাপুর যাচ্ছি। তারপর ব্যাংককে মেডিক্যাল চেকআপ করে দেশে ফিরবো। সবাই আমার জন্য দোয়া করবেন।’

 

পারিবারিক সূত্রে জানা যায়, নিয়মিত চেক আপের পাশাপাশি পরিবার নিয়ে অবসর যাপনের পরিকল্পনাও করেছেন ডিপজল।

 

ভিসা জটিলতার কারণে ডিপজলের ব্যাংকক যাওয়া আটকে ছিল। মাসখানেক আগে ডিপজল জানিয়েছিলেন, অজানা কারণে আটকে আছে তার ভিসা। তখন বলেছিলেন, ‘ভিসার জন্য আবেদন করেছি। তবে ভিসা পেতে দেরি হচ্ছে। কেন দেরি হচ্ছে, বুঝতে পারছি না। করোনা পরিস্থিতির কারণে এটা হওয়া অস্বাভাবিক কিছু না। করোনার দুই ডোজ টিকাও নিয়েছি। আশা করি, সিঙ্গাপুর অ্যাম্বাসি দ্রুতই আমাকে ভিসা দিয়ে সহযোগিতা করবে।’

 

তিনি আরো বলেছিলেন, ‘আমি সিঙ্গাপুরেই চেকআপ করাতে চাই। সেখানকার চিকিৎসাপ্রক্রিয়া আমার ভালো লেগেছে। তারা খুব ভালো চিকিৎসা করেছে। এখন আমার জরুরি চেকআপ করা প্রয়োজন।’

 

এর আগে ২০১৭ সালে হার্টের সমস্যার কারণে দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসা নিতে হয়েছিল ডিপজলকে। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার হার্টে বাইপাস অস্ত্রোপচার হয়। তারপর সুস্থ হয়ে তিনি দেশে ফিরেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here