Home দেশের খবর ঢাকা ‘এটাই হয়তো আমার জীবনের শেষ ভোট’

‘এটাই হয়তো আমার জীবনের শেষ ভোট’

0
102

নজর২৪, টাঙ্গাইল- জীবনের শেষ বেলায় এসে ভোট দিতে পেরে খুশি। আমার বন্ধুবান্ধব অনেকেই চলে গেছে। এক বছর আগে আমার স্ত্রী সখীনা বেগমও আমাকে ছেড়ে চলে গেছে। ছেলে মেয়েরা আমার বরণ পোষণ করে। বয়সের কারণে চোখে ভালভাবে দেখিনা, কানেও শুনি না। জীবনের শেষ মুহুর্তে চলে এসেছি। এই ভোটই হয়তো আমার জীবনের শেষ ভোট।

 

এভাবেই কথাগুলো বলছিলেন ১১৫ বছর বয়সী মো. শাহজাহান আলী। তিনি টাঙ্গাইলের সখীপুর উপজেলার বার খুটিয়া গ্রামের মৃত রহিজ উদ্দিনের ছেলে।

 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল পৌনে ১১টায় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাকড়াজান ইউনিয়নের মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

 

তিনি আরও বলেন, বিপদে যাকে কাছে পেয়েছি ও ডাকলে যার সাড়া পেয়েছি এমন প্রার্থীকেই ভোট দিয়েছি। আশা করি আমার প্রার্থী নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন করবে।

 

হযরত আলী জানান, তার তিন ছেলে ও এক মেয়ে। আগে দিন মজুরের কাজ করলেও বর্তমানে বয়সের বাড়ে ন্যুজ হয়ে পড়ায় তিনি কিছু করতে পারেন না। ভ্যানে করে এসে ভোট দিয়েছেন।

 

মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা মো. রাফিউল ইসলাম বলেন, কেন্দ্রের ৬টি বুথে শান্তিপূর্ণভাবে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এক হাজার ১৪৭ জন পুরুষ ও ১ হাজার ১১০ জন নারী ভোটার এই কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

 

তিনি বলেন, সকাল থেকেই ভোটারদের উপচেপড়া ভীড় রয়েছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৩৫ শতাংশ ভোট পড়েছে। আশা করছি শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করতে পারবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here