Home দেশের খবর ঢাকা আবারও পদ্মা সেতু এলাকা থেকে ভারতীয় নাগরিক আটক

আবারও পদ্মা সেতু এলাকা থেকে ভারতীয় নাগরিক আটক

0
110
atok 3

নজর২৪, শরীয়তপুর- শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নির্মাণাধীন এলাকা থেকে ছোটরাম শর্মা (৫০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

 

শুক্রবার (৪ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে তাকে পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের সদস্যরা আটক করে।

 

আটক ব্যক্তি ভারতের রাজস্থান প্রদেশের জয়পুর জেলার লায়লা এলাকার জগদীশ শার্মা ও গীতা শার্মার পুত্র।

 

সূত্র জানিয়েছে, সন্ধ্যায় পাগল বেশে এক লোককে মাঝিরঘাট খান মার্কেট এলাকায় ঘুরতে দেখা যায়। তাকে সন্দেহ হলে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ করা হলে জানান, তিনি ভারতীয় নাগরিক। বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা ক্যান্টনমেন্টের ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর আল আমিন।

 

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আজ শনিবার জাজিরা থানায় হস্তান্তর করা হবে।

 

উল্লেখ্য, এর আগেও পদ্মা সেতু এলাকা থেকে বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে আটক করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here