Home আলোচিত ভারতের ভিসা পেয়ে আমার ঈদের আনন্দ লাগছে: ফেরদৌস

ভারতের ভিসা পেয়ে আমার ঈদের আনন্দ লাগছে: ফেরদৌস

0
91
ferdos f

বিনোদন ডেস্ক- ভারতের পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে প্রচারণায় অংশ নেওয়ায় ২০১৯ সালে ভারত ভ্রমণের নিষেধাজ্ঞার কবলে পড়েন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। অবশেষে সেই জটিলতা কাটিয়ে চলতি সপ্তাহে ভারতের ভিসা পেয়েছেন তিনি। এতে তার ভারতে যেতে আর কোনো নিষেধাজ্ঞা থাকল না।

 

শুক্রবার (০৫ অক্টোবর) রাতে ফেরদৌস নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

ফেরদৌস বলেন, প্রায় আড়াই বছরের বেশি সময় পর ভারতের ভিসা পেয়েছি। ঈদের আনন্দ লাগছে। কারণ ১৯৯৮ থেকে নিয়মিত আমার সেখানে যাতাযাত।

 

ভারতীয় হাইকমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফেরদৌস বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অসীম কৃতজ্ঞতা। গণমাধ্যমের প্রতি ভালোবাসা। এ ঘটনায় মানসিকভাবে কষ্টে ছিলাম। ওপরওয়ালার দয়া ছিল। সেজন্য সমস্যার সমাধান হয়েছে।’

 

তিনি বলেন, ‘সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিকের মতো সিনেমায় ভিসার জন্য অভিনয় করতে পারিনি। ইতিহাসের অংশ হতে পারিনি। এই আফসোস থেকেই যাবে।’

 

দুই মেয়ের প্রসঙ্গ টেনে ফেরদৌস বলেন, ‘শুটিংয়ের সময় আমার ২ মেয়ে প্রতি মাসে কিংবা ২ মাস পর পর কলকাতায় চলে যেত। একদিনের জন্য হলেও দেখা করে ফিরে আসত। ওরা খুব মিস করেছে বিষয়টি। আমিও ভারতকে সেকেন্ড হোম মনে করতাম সব সময়।’

 

‘আগামী মাসে মেয়েদের নিয়ে ঘুরতে যাব আশা করছি,’ যোগ করেন তিনি।

 

সবশেষ ভারতীয় বাংলা সিনেমা দত্তার শুটিংয়ে অংশ নিয়েছিলেন ফেরদৌস। সিনেমাটির শুটিং চলাকালে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার কারণে তার ভিসা বাতিল হয়েছিল।

 

এদিকে হৃদি হকের পরিচালনায় ১৯৭১ সেইসব দিন এবং আফজাল হোসেনের পরিচালনায় মানিকের লাল কাঁকড়া সিনেমার শুটিং সম্প্রতি শেষ করেছেন ফেরদৌস। সেই সঙ্গে গাঙচিল সিনেমার শুটিংয়েও অংশ নিয়েছেন। গাঙচিল সিনেমার একটি গান এখনো বাকি আছে।

 

ভারতীয় পরিচালক বাসু চ্যাটার্জী পরিচালিত হঠাৎ বৃষ্টি সিনেমা দিয়ে ফেরদৌসের চলচ্চিত্রে অভিষেক। তারপর থেকে একইসঙ্গে বাংলাদেশি ও ভারতীয় বাংলা সিনেমায় কাজ করেছেন পাশাপাশি। হিন্দি সিনেমা মিট্টিতেও অভিনয় করেছেন ফেরদৌস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here