Home আলোচিত একাত্তর টিভির শাকিলের নামে ধর্ষণ মামলার প্রতিবেদন ২৩ নভেম্বর

একাত্তর টিভির শাকিলের নামে ধর্ষণ মামলার প্রতিবেদন ২৩ নভেম্বর

0
109
shakil n2

নজর২৪ ডেস্ক- বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একাত্তরের হেড অব নিউজ শাকিল আহমেদের নামে ধর্ষণ এবং ভ্রূণ হত্যার অভিযোগে দায়ের করা মামলায় প্রতিবেদন দাখিলের জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

 

শুক্রবার (০৫ নভেম্বর) মামলার এজাহার আদালতে আসে।

 

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এজাহার গ্রহণ করে গুলশান থানা পুলিশকে এই সময়ের মধ্যে মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

 

আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (নারী-শিশু) সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে এক নারীবাদী হয়ে গুলশান থানায় মামলা করেন।

 

মামলার অভিযোগের বরাত দিয়ে গুলশান থানা পুলিশ জানায়, ওই নারী চিকিৎসকের দাবি, তার সঙ্গে শাকিল আহমেদের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্কে জড়ান ওই সাংবাদিক। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। শাকিল কৌশলে তার গর্ভপাত ঘটান। এরপর তিনি ওই নারীকে আর বিয়ে করতে রাজি হননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here