Home আলোচিত এবার একসঙ্গে মাশরাফি-অপু

এবার একসঙ্গে মাশরাফি-অপু

0
125
mashrafi n23

বিনোদন ডেস্ক- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ‘বিগ ফ্যান’ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার দুজনকে একসঙ্গে দেখা যাবে টেলিভিশনের পর্দায়। ক্রিকেট নিয়ে একটি অনুষ্ঠানে অতিথি হয়ে আসবেন তারা।

 

টি-টুয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর চলছে। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও খেলাপ্রেমীদের চোখ এখন টেলিভিশনের পর্দায়। এমনকি পাড়া-মহল্লায় চায়ের আড্ডায় চলছে টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনা। এই আলোচনা-সমালোচনা নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আয়োজন করেছে ‘আল্টিমেট ওয়ার্ল্ড কাপ ক্রিকেট’। প্রতিদিন বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত চলবে আলোচনা।

 

এতে অংশ নেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, সংস্কৃতি অঙ্গনের মানুষ ও ক্রিকেটপ্রেমীরা। একটি পর্বে থাকছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও অপু বিশ্বাস।

 

অপু বিশ্বাস একটি গণমাধ্যমকে বলেন, ‘আইকন, আইডল বলতে যদি কোনো খেলোয়াড়ের কথা বা ব্যক্তি মানুষের কথা বলা হয় তাহলে তিনি হলেন আমাদের মাশরাফি ভাই। নড়াইলে একবার অনুষ্ঠান করার সুযোগ হয়েছিল। অনুষ্ঠানটা তারই ছিল। ব্যক্তি মাশরাফি অসাধারণ মেধাসম্পন্ন ও বুদ্ধিমান। তার পরিবারের সঙ্গেও আমার আত্মীক সম্পর্ক রয়েছে। তার সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নেব- আশাকরি ভালো আলোচনা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here