Home বিনোদন মন ভরে নিঃশ্বাস নিতে বাইরে নয় নিজের দেশটা ঘুরে দেখুন: নাজমুল হক...

মন ভরে নিঃশ্বাস নিতে বাইরে নয় নিজের দেশটা ঘুরে দেখুন: নাজমুল হক বাপ্পী

0
332

রবিউল ইসলাম রুবেল, বিনোদন প্রতিবেদক: শুধু নির্মাতা নন সাথে একজন চিত্রশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত নাজমুল হক বাপ্পী। নাটক নির্মাণ আর ছবি আকার ব্যস্ততায় অবসর সময় বের করা খুব কঠিন তার জন্য।

 

তবে এবার ইরফান সাজ্জাদ এবং তানিয়া বৃষ্টিকে নিয়ে “আমি তোমার আকাশ হবো” নাটকের শুটিং শেষ করেই পারি দিয়েছেন বান্দরবনে প্রকৃতি দর্শন করতে ।

 

নাজমুল হক বাপ্পী বলেন- আমি আসলে বেশি একটা সময় পাই না অবসর কাটানোর। এবার সময় পেয়ে তা আর হাত ছাড়া করলাম না। চলে গেলাম বান্দরবনে। আল্লাহ আমাদের জন্য এই সুন্দর প্রকৃতি তৈরি করেছেন। দেশে আমাদের এত সুন্দর জায়গা আছে কিন্তু আমরা বিদেশে যাই।

 

আমাদের দেশেই অনেক সুন্দর জায়গা আছে। প্রকৃতি হলো জান্নাত বা স্বর্গ। আমাদের এটা নেয়ামত স্বরুপ দান করেছেন সৃষ্টিকর্তা। এই নেয়ামত উপভোগ করার জন্যই আমি গিয়েছি কাজের ফাঁকে। সবার উচিৎ বিদেশে না গিয়ে দেশের এমন সৌন্দর্যময় জায়গাগুলো ঘুরতে যাওয়া ।

 

তিনি আরও বলেন- দেশের প্রকৃতি উপভোগ শেষ করে বাইরে যান । দেশের কোথায় কি আছে তা না জেনে বাইরে যাওয়া বোকামী। আমি রুমা বাজার, বিগা লেক, রিজুক ঝর্নায় ঘুরে দেখলাম। চোখ জুড়িয়ে যায়। মন ভরে নিঃশ্বাস নিতে দেশের বাইরে নয় দেশটা ঘুরুন।

 

প্রসঙ্গত, নাজমুল হক বাপ্পী নতুন কাজের প্রস্তুতি নিচ্ছেন। ভালবাসা দিবস উপলক্ষে খুব শীঘ্রই নাটকের শুটিং শুরু করবেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here