আসছে সালমান রাফি অভিনীত নাটক “রবীন্দ্র সরোবর”

বিনোদন ডেস্ক: রাজধানী ঢাকার নাগরিক কোলাহলের ভেতরে অবস্থিত রবীন্দ্র সরোবর যেন এক মুঠো প্রাকৃতিক সম্পাদনা । সবুজ গাছ, রাস্তা আর জলের অপূর্ব মিতালী রবীন্দ্র সরোবরকে সব বয়সী মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে। তাইতো প্রিয়জন নিয়ে হোক কিংবা প্রানবন্ত আড্ডার বিকেল রবীন্দ্র সরোবর মুখোর থাকে দর্শনার্থীদের সরব পদচারনায়।

 

“রবীন্দ্র সরোবর” শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন স্ম্যাক আজাদ।এতে অভিনয় করেছেন সালমান রাফি,পুতুল,সঞ্চিতা দত্ত,সাহিল মোহাম্মদ,শিমুল রাজ হাসান সহ অনেকে।

 

নির্মাতা স্ম্যাক আজাদ বলেন- গল্পটি এগিয়ে যায় দুটি কাপল এর প্রেম কাহিনী দিয়ে। একটি কাপল সালমান রাফি এবং পুতুল যাদের পরিচয় হয় রবীন্দ্র সরোবরেই আবার তাদের প্রেমের সমাপ্তি সেই রবীন্দ্র সরোবরেই। পুতুল লেখা পড়া শেষ করেই জব খুঁজে পায় কিন্তু রাফি অনেক খোঁজার পরেও জব পায় না। যদিও রাফির রেজাল্ট পুতুলের চেয়ে অনেক ভালো ছিলো। আসলে পুতুল তার অফিসের বসের সাথে একটি অসম প্রেমে জড়িয়ে যায়। আরেকটি কাপল সাহিল এবং সঞ্চিতা। তাদের ৬ বছরের ছেলে আছে। তাদের সংসার ভালোই চলছিলো কিন্তু রবীন্দ্র সরোবর এসে পরিচিত হওয়ার পরে সঞ্চিতা একটি পরকীয়া প্রেমে জড়িয়ে যায়। এভাবে গল্পটি এগিয়ে যায়।

 

রবীন্দ্র সরোবর নাটকটির অভিনেতা সালমান রাফি বলেন- আসলে গল্পটিতে কিছু মেসেজ আছে যা দর্শক দেখলে বুঝতে পারবে। তাছাড়া “রবীন্দ্র সরোবর” শিরোনামে নাটকটি নির্মিত হয়েছে শুধু মাত্র বিনোদনের উদ্দেশ্যে। এই নাটকের কোনো চরিত্র, কোনো বক্তব্য অথবা কোনো ঘটনা রবীন্দ্র সরোবরকে ছোট করার জন্য নয়। আমরা আমাদের কিছু ভুল রবীন্দ্র সরোবর নাটকটির মাধ্যমে আপনাদের দেখাতে পারব এবং আশা করছি আমরা এই ভুল গুলো থেকে সতর্ক থাকব।

 

সালমান রাফি আরও বলেন- রবীন্দ্র সরোবরের মত সুন্দর জায়গাটিতে আমাদের সমাজের কিছু মানুষ ছোট খাটো ভুল গুলো করে থাকি। এই ভুল গুলোর জন্য আমাদের ফ্যামিলি ও ব্যক্তিগত জীবনে অশান্তি নেমে আসে। আশা করি আমরা এমন ভুল গুলো করবো না। পরিবেশ সুন্দর থাকলে, আমার ভালো থাকবো।

 

“রবীন্দ্র সরোবর” নাটকটি ৬ নভেম্বর শনিবার রাত ৮ টায় চ্যানেল নাইনের পর্দায় প্রচার হবে এবং রাত নয় টায় “মার্ভেলাস ফিকশন” ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে বলে জানান নির্মাতা স্ম্যাক আজাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *