সিরাজগঞ্জে শয়ণ কক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে নিজ ঘরের মধ্যে থেকে স্বামী- তার অন্ত:স্বত্তা স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কামারপাড়ার ঘোষপাড়ার বিজু গোপাল ঘোষের ছেলের বসত ঘর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

 

নিহতরা হলেন, বিজু গোপাল ঘোষের ছেলে গোরাঙ্গ ঘোষ (২৫) ও তার অন্ত:স্বত্তা স্ত্রী তমা ঘোষ (২১)।

 

বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা জানান, ১ বছর আগে বিয়ে করে গোরাঙ্গ ঘোষ। সে স্থানীয় বাজারে মিস্টির দোকান করতো। বিয়ের পর থেকে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে সর্ম্পক ভাল যাচ্ছিল না। বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি ফিরে নিজ ঘরে স্ত্রীকে নিয়ে ঘুমাতে যায় গোরাঙ্গ। সকালে স্বামী-স্ত্রী উভয়ই ঘুম থেকে না উঠায় স্বজনরা ডাকাডাকি করে। তাতেও সাড়া না পাওয়ায় দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাদের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

 

ওসি আরও বলেন, গোরাঙ্গের লাশ মেঝেতে এবং তার স্ত্রীর লাশ বিছানায় পড়ে ছিল। স্ত্রীর শরীরে কোন আঘাতে চিহৃ না থাকলেও স্বামীর শরীরের কয়েকটি স্থানে কাটা দাগ আছে। ধারনা করা হচ্ছে গোরাঙ্গ তার স্ত্রীকে হত্যা করে নিজে আত্বহত্যা করেছে।

 

সংবাদ পেয়ে লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো প্রস্তুতি এবং ঘটনার বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *