Home রাজধানী হাতিরঝিলে ঘুরতে যাওয়া দম্পতিকে মারধর, হিজড়াদের খুঁজছে পুলিশ

হাতিরঝিলে ঘুরতে যাওয়া দম্পতিকে মারধর, হিজড়াদের খুঁজছে পুলিশ

0
91

নজর২৪ ডেস্ক- হাতিরঝিলের বেগুনবাড়ী মোড়ে এক দম্পতিকে বেদম পিটিয়েছে একদল হিজড়া। শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী রনি বলেন, শুক্রবার ছুটির দিন হওয়ায় বিকেলে স্ত্রীকে সঙ্গে নিয়ে হাতিরঝিল এলাকায় ঘুরতে যাই। কিছুক্ষণ পর তৃতীয় লিঙ্গের কয়েকজন এসে আমাদের কাছে টাকা দাবি করেন। তাদেরকে ১০ টাকা দিতে গেলে নিতে অস্বীকৃত জানান। নিরূপায় হয়ে ২০ টাকা দিই। কিছুক্ষণ পরে তারা আবার এসে টাকা দাবি করে। টাকা না দিতে চাইলে তারা আমার ওপরে ক্ষেপে যায়। পরে পাশের লোকজন এসে তাদেরকে বাধা দেন।

 

তিনি বলেন, ‘হাতিরঝিলে তৃতীয় লিঙ্গের একটি চক্রের অত্যাচারে আমরা সেখান থেকে বেগুনবাড়ি মোড়ের দিকে চলে আসি। এসময় হঠাৎ আবার তারা (তৃতীয় লিঙ্গের একটি দল) এসে আমাকে মার ধর শুরু করে। আমার স্ত্রী তাদেরকে ঠেকাতে গেলে তাকেও মারধর করে তারা।’

 

হিজড়াদের আঁচড়ে যুবকের কান, মাথাসহ বাম পাশ রক্তাক্ত হয়ে গেছে। শার্ট ছিঁড়ে গেছে।

 

হাতিরঝিল থানার ডিইউটি অফিসার এসআই শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, `শারীরিকভাবে হেনস্তার শিকার যুবক থানায় এসে অভিযোগ করেছেন। তাঁকে সঙ্গে নিয়ে আমরা থানা থেকে টিম পাঠিয়েছি। হিজড়াদের খোঁজা হচ্ছে।’

 

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বলেন, হাতিরঝিল একটি পর্যটনকেন্দ্র। এখানে বেড়াতে আসা মানুষদের উ ত্যক্ত কারী যে বা যারাই হোক, তাদের বিরুদ্ধে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here