প্রয়াত আ.লীগ নেতা খন্দকার আসাদুজ্জামানের ৮৬তম জন্মবার্ষিকী পালন

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, মুজিবনগর সরকারের প্রথম অর্থসচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা প্রয়াত খন্দকার আসাদুজ্জামানের ৮৬তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

 

জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২২ অক্টোবর) বিকালে আসাদুজ্জামানের গ্রামের বাড়ি গোপালপুর উপজেলার নারুচীতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হালিমুজ্জামান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খন্দকার আসাদুজ্জামানের কন্যা টাঙ্গাইল সংরক্ষিত মহিলা আসনের এমপি অপরাজিতা হক।

 

বক্তব্য রাখেন খন্দকার আসাদুজ্জামানের ছেলে ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল, কন্যা তামান্না জামান হক প্রমুখ।

 

খন্দকার আসাদুজ্জামান টাঙ্গাইল-২ আসন থেকে ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *