Home বিনোদন বোরকা পরে ব্রাহ্মণবাড়িয়ায় শুটিং স্পটে পরীমণি

বোরকা পরে ব্রাহ্মণবাড়িয়ায় শুটিং স্পটে পরীমণি

0
150

বিনোদন ডেস্ক- ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনি। মাদক মামলায় জামিন পাওয়ার পর প্রথম শুটিংয়ে অংশ নিলেন তিনি। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামের কালীমন্দির বটতলায় গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’ সিনেমার শুটিং করেছেন এই নায়িকা।

 

তবে আগের মতো সাধারণভাবে শুটিং স্পটে যেতে পারেননি। পরীমনি আসবেন শুনেই উৎসুক জনতার ঢল নামে কালীমন্দির বটতলায়। তাই নায়িকা একটু কৌশল অবলম্বন করলেন। কেউ যাতে চিনতে না পারে সেজন্য বোরকা পরে শুটিং স্পটে যান।

 

গণমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে, কালো রঙের বোরকা পড়ে শুটিং স্পটে এসেছেন পরীমনি। এ সময় হিজাব পড়ায় কেবল তার চোখ দুটি দেখা যায়। তবে অনেক দিন পর চিরচেনা শুটিং স্পটে ফিরে বেশ উচ্ছ্বসিত ছিলেন হালের জনপ্রিয় এই নায়িকা।

 

সামাজিকমাধ্যম ফেসবুকে ‘গুনিন’ পরিচালক গিয়াস উদ্দিন সেলিমকে ‘ওস্তাদজী’ আখ্যায়িত করে একটি ছবি পোস্ট করেছেন পরীমনি। সেখানে তিনি লিখেছেন, ‘গুনিন’র আখড়া থেকে, দিস পিওর ক্যানডিড ক্লিক বাই পরী।

 

‘গুনিন’ সিনেমায় নায়িকা পরীমনির বিপরীতে অভিনয় করছেন শরিফুল রাজ। এ ছবিতে আরো অভিনয় করছেন ইরেশ যাকের, আজাদ আবুল কালামসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here