Home দেশের খবর ঢাকা নাগরপুরে পুজা মন্ডপ পরিদর্শন করলেন কুদরত আলী

নাগরপুরে পুজা মন্ডপ পরিদর্শন করলেন কুদরত আলী

0
158

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় শারদীয় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. কুদরত আলী। বৃহস্পতিবার বিকেল থেকে রাত অবধি সফর সঙ্গী নিয়ে উপজেলায় অবস্থিত স্থায়ী ও অস্থায়ী বিভিন পূজা মন্ডপ গুলি পরিদর্শন করেন।

 

এসময় পূজা মন্ডপের পূজারীরা তাকে অভ্যর্থনা জানান। পরিদর্শন কালে সাধারন সম্পাদক মো. কুদরত আলী পূজারীদের সাথে মত বিনিময় করেন তিনি।

 

পরিদর্শন কালে সাধারন সম্পাদক মো. কুদরত আলী বলেন, আমরা উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে নাগরপুরের প্রত্যোকটি পূজা মন্ডপ পরিদর্শন করছি। সারা দেশের মতো নাগরপুরেও আনন্দঘন পরিবেশে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। দেশের কিছু জায়গায় বিছিন্ন কিছু ঘটনা ঘটেছে।

 

আমি নাগরপুর বাসীকে অনুরোধ করবো ওই বিছিন্ন ঘটনাকে কেন্দ্র করে নাগরপুরে যেন কোন রকম উস্কানি মুলক বিশৃঙ্খলা সৃষ্টি করা না হয়। ধর্ম যার যার উৎসব সবার, মাননীয় প্রধান মন্ত্রীর এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে আমরা আশা করি নাগরপুরে শান্তি পূর্ণ  ভাবে শারদীয় দূর্গা পূজা সমাপ্ত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here