Home জাতীয় জিব্বা টাইনা ছিঁইড়া ফালামু, সমালোচকদের উদ্দেশে তথ্য প্রতিমন্ত্রী

জিব্বা টাইনা ছিঁইড়া ফালামু, সমালোচকদের উদ্দেশে তথ্য প্রতিমন্ত্রী

0
148

নজর২৪, ঢাকা- বিদেশে থেকে সামাজিক মাধ্যমে সরকারের সমালোচনাকারীদের উদ্দেশ কড়া বার্তা দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হোসেন। অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা বেশি বলেও দাবি করেছেন প্রতিমন্ত্রী।

 

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিডি সমাচারের তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।

 

প্রতিমন্ত্রী বলেন, আজকে আমরা অনেক কথা বলি। অনেক নিউজ পোর্টাল; অনেক কিছু বাংলাদেশে। ফ্রিডম অব স্পিস। ওকে, স্যালুট, হোয়াই নট! বাট, যান তো দেখি ফ্রিডম অব স্পিস একটু কানাডায় দেখেন তো। ফ্রিডম অব স্পিস, একটু সিঙ্গাপুরে যান। একটু দেখেন না ফ্রিডম অব স্পিস কেমন হয়। যান একটু আমেরিকা থেকে ঘুরে আসেন না! সো, ডেফিনিটলি, উই হ্যাব দ্য ফ্রিডম।

 

বিদেশে বসে ইউটিউব ও ফেসবুকে অনেকেই সরকার বিরোধী প্রচারণা চালাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী মুরাদ হোসেন বলেন, চার-পাঁচটা রাজাকারের বাচ্চা, আমেরিকা-কানাড-লন্ডন, হ্যাঁ! সেনাবাহিনী থেকে বহিষ্কৃত, পদবঞ্চিত, টাকা খাইয়া লম্বা লম্বা লেকচার! বাংলাদেশ-সরকার-নির্বাচন-প্রধানমন্ত্রী-বঙ্গবন্ধুকে নিয়া কথা বলো। জিব্বা টাইনা ছিঁইড়া ফালামু! থাকো তোমরা। কয়দিন তোমার ওই জিব্বা দিয়ে আমার সরকার, আমার বঙ্গবন্ধুর বাংলাদেশ, র ক্ত দিয়ে কেনা বাংলাদেশ, এদের বিরুদ্ধে কথা বলবা!

 

‘এই চার-পাঁচটা শিয়াল কুকুর তোমাদেরকে শায়েস্তা করতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত, অনেক সহ্য করেছি। ইউটিউবে লেকচার দাও, না? ইউটিউবে! কত টাকা খাইছো মানুষ বোঝে। আমরাও ভাত খাই। আমরা ফিডার দিয়ে দুধ খাই না। ‘

 

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে উদ্দেশ করে প্রতিমন্ত্রী বলেন, অনেক সহ্য করেছি। বিদেশের মাটিতে তারেক জিয়া বসে থেকে বলবে জাতীয়তাবাদীদের পিতা জিয়াউর রহমান। এই অন্যায় কখনো বাংলায় হবে না। এই স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। আমি মুরাদ আজ এই প্রেস ক্লাবে বললাম, আমি বাঙালি। আমি স্বাধীন বাংলায় জন্মগ্রহণ করেছি। আমি পাকিস্তানের মাটিতে জন্মগ্রহণ করিনি। আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমি কোনো কু-সন্তান নই।

 

তারেক রহমানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তারেক রহমান দেখা হবে তোমার সঙ্গে। তুমি প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলো! তোমার মা একটা চোর। এতিমের টাকা আত্মসাৎকারী। তুমি একটা খু নি, কুলাঙ্গার। তোমাকে ঘাড় ধরে লন্ডন থেকে নিয়ে আসা হবে, অপেক্ষা করো। কবে তুমি আমাদের সঙ্গে যুদ্ধ করবা সময় ঘোষণা করো।’

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিডি সমাচার ২৪ ডটকমের উপদেষ্টা সুজিত রায় নন্দী, সম্পাদক মহসিন হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মিজান মালিক প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here