অন্তরঙ্গ অবস্থায় ধরা, অবশেষে বৃদ্ধ দাদিকে বিয়ে করল ২৫ বছরের নাতি

নজর২৪, ময়মনসিংহ – ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার পর ২৫ বছরের প্রতিবেশী নাতির সঙ্গে ৫৫ বছর বয়সী দাদির বিয়ের ঘটনা ঘটেছে। এ খবর ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ১১ নম্বর বড়হিত ইউনিয়নের নওপাড়া গ্রামে এই বিয়ের ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বড়হিত ইউনিয়নের বিয়ের রেজিস্ট্রি কাজে নিয়োজিত কাজী মোহাম্মদ নুরুল্লাহ।

 

তিনি বলেন, সোমবার সন্ধ্যায় নওপাড়া গ্রামে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। বিয়ে পড়াতে গিয়ে জানতে পেরেছি নতুন দম্পতি সম্পর্কে প্রতিবেশী দাদি-নাতি। বিয়েতে পাঁচ লাখ টাকার দেনমোহর ধার্য করা হয়েছিল।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দাদির স্বামী ৫ বছর আগে মারা গেছেন। তিনি আলাদা ঘরে একাই বসবাস করছিলেন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে তার প্রতিবেশী নাতির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েন দাদি। পরদিন শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিয়ে স্থানীয় মুরুব্বিরা সালিশে বসে নাতির সঙ্গে দাদির বিয়ের সিদ্ধান্ত দেন। বিয়ের সিদ্ধান্ত হওয়ার পরেই নাতি পালিয়ে যান। পরে স্থানীয়রা দাদিকে নাতির বাড়িতে তুলে দিয়ে আসেন।

 

পালিয়ে থাকার একদিন পর রবিবার (৫ সেপ্টেম্বর) নাতি বাড়ি ফিরেন। পরে ওইদিন আবারও স্থানীয়রা সালিশে বসে পরদিন বিয়ের তারিখ নির্ধারণ করেন। সিদ্ধান্তের ভিত্তিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

 

বড়হিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জালাল মুঠোফোনে বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ। বিষয়টি সম্পর্কে আমাকে কেউ জানায়নি।

 

এ ঘটনার বিষয়ে ওই তরুণের বাবার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই নারী আমার ছেলেকে বিয়ে করতে রাজি ছিল না। সালিশে থাকা লোকজন তবুও বয়স্ক নারীর সাথে জোর করে আমার ছেলের বিয়ে দিয়েছে।

 

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির মিয়া বলেন, আপত্তিকর অবস্থায় ধরা পড়ে বয়স্ক দাদীর সাথে নাতির বিয়ের বিষয়টি শুনেছি। তবে, থানায় এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *