Home বিনোদন চুটিয়ে প্রেম করছেন পূজা চেরি?

চুটিয়ে প্রেম করছেন পূজা চেরি?

0
140

বিনোদন ডেস্ক- মহামারি করোনা যেখানে সর্বনাশ ডেকে এনেছে সেখানেই হয়তো পৌষ মাস খুঁজে পেয়েছেন পূজা চেরি। হাতে কাজ থাকলেও করোনার কারণে দীর্ঘদিন অবসর জীবনযাপন করছেন এই নায়িকা। আর এই সুযোগে নাকি চুটিয়ে প্রেম করছেন তিনি!

 

এমন খবর ‘ভুয়া’ দাবি করেছেন পূজা। তিনি বলেন, ‘কে বলছে? কে এই ভুয়া নিউজ দিলো?’ তিনি এখন কাজে পুরোপুরী মনোযোগ দিতে আগ্রহী। যে কারণে প্রেম করার সুযোগ নেই বলে জানিয়েছেন পূজা।

 

এ সময় পূজা নিজেকে ভাগ্যবান দাবি করেন। তার ক্যারিয়ারের শুরুটাও ছিলো বেশ ভালো। এ সর্ম্পকে পূজা বলেন, ‘আমার শুরুটা ছিলো রাজ চক্রবর্তী পরিচালিত ‘নুরজাহান’ সিনেমার মাধ্যমে। সিনেমাটি জাজ মাল্টিমিডিয়া ও এসবিএস প্রযোজিত। আমার কাছে মনে হয় আমার শুরুটা ভালো ছিলো এবং এজন্য আমি খুবই লাকি। দর্শক খুব ভালোভাবে গ্রহণ করেছেন। সেই জায়গা থেকে আমি খুবই ভাগ্যবতী।’

 

পূজা নতুন কাজে খুব শিগগিরই অংশ নেবেন বলে জানা গেছে। ‘মাসুদ রানা’ সিনেমায় সোহানার ভূমিকায় অভিনয় করছেন পূজা। নতুন এই চরিত্রের জন্য কঠোর পরিশ্রম করেছেন।

 

কয়েকটি ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের পর ২০১৮ সালে ‘নুরজাহান’ ছবিটির মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক করেন পূজা চেরি। এরপর একে একে ‘পোড়ামন টু’, ‘দহন’ এবং ‘প্রেম আমার টু’ নামে আরও তিনটি ছবি মুক্তি পায় তার। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘শান’ এবং ‘জ্বীন’ নামে পূজা অভিনীত আরও দুটি ছবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here