Home রাজধানী গ্রেপ্তার জামাত নেতাদের বিরুদ্ধে মামলা, রিমান্ডে চায় পুলিশ

গ্রেপ্তার জামাত নেতাদের বিরুদ্ধে মামলা, রিমান্ডে চায় পুলিশ

0
236

নজর২৪, ঢাকা- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলসহ গ্রেপ্তারকৃত জামায়াতের ৯ নেতার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ ভাটারা থানায় এই মামলাটি দায়ের হয়।

 

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। আজ গ্রেপ্তারকৃত জামায়াত নেতাদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলে জানান তিনি।

 

মামলার এজাহারভুক্ত আসামিরা হচ্ছেন- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য ইজ্জত উল্লাহ, মোবারক হোসেন, আব্দুর রব, ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত এবং জামায়াতের কর্মী মনিরুল ইসলাম ও আবুল কালাম।

 

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতারের পর রাতে গুলশান বিভাগের উপ-কমিশনার আসাদুজ্জামান তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, গ্রেফতার হওয়া জামায়াতের নেতারা বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। বৈঠকে তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদে বৈঠকের খবর জানতে পেরে তাদের আটক করি।

 

তিনি বলেন, তারা বৈঠকে রাষ্ট্রের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করছেন বলে আমাদের কাছে খবর আসে। তাদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের পরিকল্পনার বৈঠক থেকে আলামত হিসেবে কিছু বই আমরা জব্দ করি। তাদের জিজ্ঞসাবাদ চলছে। কেন বৈঠকে মিলিত হয়েছেন জিজ্ঞাসাবাদে তারা এর কোনো সদুত্তর দিতে পারেননি। আমরা ধারণা করছি, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করার উদ্দেশ্যে মিলিত হয়েছিলেন। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করার জন্য এটা তাদের গোপন বৈঠক ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here