Home দেশের খবর ঢাকা নাগরপুরে নাতিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে দাদীর মৃত্যু

নাগরপুরে নাতিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে দাদীর মৃত্যু

0
180

নাগরপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে নাতিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দাদীর। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে উপজেলার পাইশানা গ্রামে। নিহতের নাম অজিফা বেগম (৪৫)। তিনি ওই গ্রামের মৃত মাহে আলমের স্ত্রী।

 

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার বিকেল ৫ টার দিকে দাদী অজিফা বেগম ছয় বছরের নাতি আরিয়ানকে নিয়ে বাড়ীর পাশে গোসল করতে যায়। দাদীর গোছলের ফাঁকে নাতি আরিয়ান পানিতে ডুবে যায়। নাতিকে বাঁচাতে গিয়ে গভীর পানিতে ঝাঁপ দেয় দাদী। এসময় আশপাশের লোকজন নাতিকে জীবিত উদ্ধার করে।

 

পরে দাদীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে দায়ীত্বরত চিকিৎসক ডা: কাবেরি রানী দাস অজিফা বেগমকে মৃত ঘোষনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here