Home দেশের খবর চট্টগ্রাম ফজরের নামাজ পড়তে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল মুসল্লির

ফজরের নামাজ পড়তে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল মুসল্লির

0
175

নোয়াখালী প্রতিনিধি- নোয়াখালীর চাটখিল উপজেলায় রাস্তায় পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক মুসল্লির মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ হোসেন মধু (৪৫) উপজেলার চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের মৃত আব্দুর রবের ছেলে।

 

শনিবার (২৮ আগস্ট) ভোররাতে চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুর রব শনিবার ভোররাতে ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে রওয়ানা করে। মসজিদে যাওয়ার পথে ছিঁড়ে পড়ে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

 

চাটখিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) সালমা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি আরও জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here