Home দেশের খবর ঢাকা ফজরের নামাজ পড়তে গিয়ে গলায় ফাঁস দিলেন ব্যবসায়ী

ফজরের নামাজ পড়তে গিয়ে গলায় ফাঁস দিলেন ব্যবসায়ী

0
143

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- গোপালপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন হেকমত আলী (৪৮) নামে এক ব্যবসায়ী। শনিবার (২৮ আগস্ট) ভোর চারটার দিকে উপজেলার আলমনগর ইউনিয়নের নবগ্রাম দক্ষিণপাড়া এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, দুই সন্তানের জনক নিহত হেকমত আলী ধান ও গাছের ব্যবসার পাশাপাশি বাউল গানের আসর করতেন। শনিবার ফজর নামাজ পড়ার জন্য সে ভোর চারটার দিকে ঘুম থেকে জেগে অজু করে মসজিদে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হয়। সকালে নিজ বাড়ীর আম গাছের সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

 

স্বজনদের দাবি মানুষিক সমস্যার কারনে সে এভাবে আত্মহত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করেন।

 

গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে। তবে, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here