Home জাতীয় সরকার শ্রমিকদের মানুষই ভাবে না: জিএম কাদের

সরকার শ্রমিকদের মানুষই ভাবে না: জিএম কাদের

0
185

নজর২৪, ঢাকা- জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, অপরিকল্পিত লকডাউনের নামে শ্রমিকদের প্রতি যে উদাসীনতা দেখানো হয়েছে তা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। দেশের অর্থনীতির চাকা সচল রাখা শ্রমিক‌দের সঙ্গে অশোভন ও নির্মম আচরণ করা হয়েছে। মনে হচ্ছে সরকার শ্রমিকদের মানুষই ভাবে না।

 

সোমবার (০২ জুলাই) বিবৃ‌তি‌তে এসব কথা ব‌লেছেন বি‌রোধীদলীয় উপ‌নেতা জিএম কা‌দের।

 

জাপা চেয়ারম্যান বলেন, গত ২১ জুলাই কোরবানির ঈদের আগে গণপরিবহন চলেছে মাত্র ২দিন। স্বল্প সময়ে গণপরিবহনে গাদাগাদি করে ঈদযাত্রায় চলাচল করেছে লাখো মানুষ।

 

তিনি বলেন, কঠোর বিধিনিষেধের মধ্যে গেল ৩০ জুলাই হঠাৎ ঘোষণা ১ আগস্ট থেকে তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। এমন ঘোষণায় স্বল্প আয়ের শ্রমিকদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।

 

শ্রমিকরা চাকরি বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে রাজধানীর পথে ছুটেছেন উল্লেখ করে তিনি বলেন, বিপর্যয় এড়াতে সরকারিভাবে ৩১ জুলাই ও ১ আগস্ট সীমিত পরিসরে গণপরিবহন চালু করে সরকার। গেল বছর এপ্রিল মাসেও লকডাউনের মধ্যে তৈরি পোশাক কারখানা খুলে এমন নির্মম পরিহাস করা হয়েছে শ্রমিকদের সঙ্গে।

 

জাপা চেয়ারম্যান বলেন, ‘মহামারি নিয়ন্ত্রণে প্রয়োজন পরিকল্পিত লকডাউন ও ব্যাপকহারে টিকা কর্মসূচি। কিন্তু দেখা যাচ্ছে সকল ক্ষেত্রে চরম সমন্বয়হীনতা। সে কারণে, কমছে না করোনার ভয়াবহ সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা।’

 

গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘করোনা মহামারি নিয়ন্ত্রণে প্রয়োজন পরিকল্পিত লকডাউন আর ব্যাপকহারে গণটিকা কর্মসূচি। লকডাউন বলুন আর টিকা কর্মসূচি বলুন সবখানে দেখা যাচ্ছে চরম সমন্বয়হীনতা, বিশৃঙ্খলা। সে কারণে কমছে না করোনার ভয়াবহ সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here