রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
রোববার (১ আগষ্ট) ভোররাতে সলঙ্গা থানাধীন হাটিকুমরুল রোডস্থ ধোপাকান্দি ভাই ভাই হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত শিমুল হক (১৯) নামে চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ এর মিডিয়া অফিসার মি. জন রানা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের হাটিকমুরুল গোলচত্বর এলাকায় ধোপাকান্দি এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রেতা শিমুল হককেও আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শিমুল হক স্বীকার করেন তিনি দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।এ ঘটনায় মামলা দায়েরের পর সংশ্লিস্ট থানায় সোপর্দ করা হয়েছে।
